এসএম হল

নিম্নমানের টি-শার্টে আগুন দিল ঢাবি শিক্ষার্থীরা

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৮ PM
 শিক্ষার্থীরা টি-শার্টে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ

শিক্ষার্থীরা টি-শার্টে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে নিম্নমানের টি-শার্ট ও অপর্যাপ্ত খাবার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে টি-শার্টে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জানা যায়, বুধবার সকালে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধনের পর হলের শিক্ষার্থীদের মাঝে খাবার ও টি-শার্ট বিতরণ করা হয়। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে অনেকে খাবার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে। এছাড়া নিম্নমানের টি-শার্ট দেওয়াতে ক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। তাদের অনেকে টি-শার্টে আগুন দিয়ে প্রতিবাদ জানায়।

ক্ষুব্ধ ঢাবির এস এম হলের শিক্ষার্থীরা

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে হল কর্তৃপক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে খাবার ও টি-শার্ট বিতরণ করা হয়। এ সময় খাবারের অপর্যাপ্ত অনেক শিক্ষার্থী খাবার পায়নি। ফলে শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে থাকে। এদিকে, নিম্নমানের টি-শার্ট দেওয়াতে অনেক শিক্ষার্থী তাদের টি-শার্টে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করে।

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬