ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসলামের ইতিহাস বিভাগের পুনর্মিলনী ১৫ ফেব্রুয়ারি

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০০ AM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির ৩১তম বার্ষিক পুনর্মিলনী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নিবন্ধন চলবে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।

ঢাবির ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও প্রাক্তন ছাত্র সমিতির দফতর সম্পাদক এ কে এম ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পুনর্মিলনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। দিনব্যাপী পুনর্মিলনীর অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফল ড্র।

পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য এ বছর নিবন্ধন ফি ধার্য করা হয়েছে জন প্রতি ১০০০ টাকা, দম্পতি (স্বামী-স্ত্রী) ১৮০০ টাকা, সন্তান প্রতি জন ৫০০ টাকা এবং ড্রাইভার ৪০০ টাকা।নিবন্ধন ফি সরাসরি অথবা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে জমা নেওয়া হবে। এক্ষেত্রে সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মাসুদ রানা খান (বিকাশ- ০১৭১২ ৫১১৫৭৬) ও মাহমুদুর রহমানের (বিকাশ- ০১৭১৭-০৯৩৭৮৯) কাছে জমা দিয়ে নিববন্ধন সম্পন্ন করতে হবে।

এছাড়াও যেকোনো তথ্যের জন্য সমিতির কোষাধ্যক্ষ মো. মঞ্জুরুল আলম হাওলাদার (০১৭১৫৭৯৩২৮০) এবং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রাক্তন সমিতির প্রকাশনা সম্পাদক ড. মো. এ টি এম সামছুজ্জোহার (০১৬৭৮ ১৪২৯২৪) সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করা যাবে।

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬