ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাত ১০টার পর মিছিল-মিটিং না করার নির্দেশ ছাত্রলীগের

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৯ PM

© টিডিসি ফটো

সাংগঠনিক কর্মসূচি ও দলীয় সিদ্ধান্ত ছাড়া রাত ১০টার পর মিছিল-মিটিং না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, ঢাবি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ উন্নত রাখা, শিক্ষার্থীদের সত্য-সুন্দর-ন্যায়বোধের তারুণ্য উদযাপনের পরিসর বিনির্মাণকে প্রধানতম অগ্রাধিকার মনে করে।

গৎবাধা কর্মসূচির চেয়ে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে আদর্শিক সংগ্রামকে বেগবান করতে হবে জানিয়ে নেতৃদ্বয় বলেন, যখন তখন মিছিল-মিটিং আমাদের প্রত্যাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামকে ক্ষুন্ন করবে। তাই সাংগঠনিক কর্মসূচি ও দলীয় সিদ্ধান্ত ছাড়া রাত ১০টার পর মিছিল-মিটিং না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হল। একই সঙ্গে ক্যাম্পাসে আগত নবীন শিক্ষার্থীদের যেকোনো সংকটে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার আহবান জানান তারা।

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
  • ২৭ আগস্ট ২০২৬
‘সঠিক তথ্যের অভাব, অসচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিদেশে গিয়ে বিপদে…
  • ২৭ আগস্ট ২০২৬
বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ
  • ২৭ আগস্ট ২০২৬
নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার দুই শিক্ষার্থীর ম…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা, উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার প্রস্তাব দিল…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রতিশ্রুতির ভারে জাকসু, সাড়ে ১১ মাসে বাস্তবায়ন কতটুকু?
  • ২৭ আগস্ট ২০২৬