ডাকসু নির্বাচন

ছাত্রলীগকে জেতাতে আওয়ামী লীগের সমন্বয় কমিটি

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৯ AM
আওয়ামী লীগের সমন্বয় কমিটির সদস্যরা

আওয়ামী লীগের সমন্বয় কমিটির সদস্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের জয়ের জন্য কাজ করবে আওয়ামী লীগ। এক্ষেত্রে প্যানেল তৈরি থেকে শুরু করে প্রচার-প্রচারণার জন্য কেন্দ্রীয় চার নেতাকে দায়িত্ব দিয়েছে ক্ষমতাসীন দলটি। আজ সোমবার থেকে তাদের কাজ শুরু করার কথা রয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগের ওই কিমিটি ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের নিয়ে বৈঠক করবেন। ছাত্রদের মধ্যে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী নির্ধারন করে তা দলের সভাপতির কাছে জমা দেবেন। তারপর প্রার্থী চূড়ান্ত হবে।

রবিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চার সদস্যের এই কমিটি গঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি গঠন করেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সমন্বয় কমিটির চার সদস্য হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এবং ডাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান। বৈঠকে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬