ঢাবি ও এমজিআইএমও ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা স্মারক

৩১ জানুয়ারি ২০১৯, ১১:৫৬ AM
 সমঝোতা স্মারক অনুষ্ঠান

সমঝোতা স্মারক অনুষ্ঠান © টিডিসি ফটো

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স (ইউনিভার্সিটি) অব দি মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স অব দি রাশিয়ান ফেডারেশন (এমজিআইএমও ইউনিভার্সিটি)-এর মধ্যে বুধবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং এমজিআইএমও ইউনিভার্সিটি’র রেক্টর অ্যানাতোলি ভি তোরকুনভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

কোষাধ্যক্ষ অফিসে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতোভ, ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের এটাচি আমাতুলা খানোভা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার এমজিআইএমও ইউনিভার্সিটি’র মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তা বিনিময় করা হবে। উভয় বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতা বিনিময় এবং প্রকাশনা ও তথ্য-উপাত্ত আদান প্রদান করবে। এই দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজন করবে। এছাড়া, তারা যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬