তরফদার স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

৩১ জানুয়ারি ২০১৯, ১১:৪০ AM
অতিথিদের সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

অতিথিদের সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

২০১৮ সালের বিএ (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই শিক্ষার্থীকে ‘প্রফেসর এম আর তরফদার স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. জালাল উদ্দিন ও রাজিয়া সুলতানা বীথি। বুধবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী এবং বিভগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত অধ্যাপক মমতাজুর রহমান তরফদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এই শিক্ষাবিদের স্মৃতি রক্ষার্থে ট্রাস্ট ফান্ড গঠন করায় অধ্যাপক ড. পারভীন হাসানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপাচার্য বলেন, এই বৃত্তি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬