শুক্রবার ঢাবিতে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব

৩০ জানুয়ারি ২০১৯, ০৫:৪৭ PM

© টিডিসি ফটো

১ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে শুরু হতে যাচ্ছে দু’দিন ব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব-২০১৯’। বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কবিতা উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেছে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রোভিসি (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে সংবাদ সংম্মেলনে এবারের উৎসবের আনুষ্ঠানিকতা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সুজাত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, একুশের গান এবং উৎসব সঙ্গীতের মধ্য দিয়ে এবারের উৎসব শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

মুক্ত আলোচনা ও কবিতা পাঠ, আবৃত্তিপর্ব, সেমিনার, ছড়াপাঠ, কবিতার গান ইত্যাদি নিয়ে সাজানো হবে ‘জাতীয় কবিতা উৎসব-২০১৯’। প্রত্যেকদিন সকাল থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত। উল্লেখ্য যে, স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে কবিতা উৎসবের শুরু হয় ১৯৮৭ সালে। কালের পরিক্রমায় সে উৎসব আজ আন্তর্জাতিক রূপ নিয়েছে।

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬