আবাসিক হলে ভোট কেন্দ্র স্থাপন অগণতান্ত্রিক: ছাত্রফ্রন্ট

৩০ জানুয়ারি ২০১৯, ০৪:০৬ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনে সিন্ডিকেটের সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বুধবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী সভা সিন্ডিকেটে  ডাকসু ও হল সংসদ নির্বাচনে হলের ভেতরে ভোটকেন্দ্র রাখার সিদ্ধান্ত নেয়। এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করে। এসব বৈঠকে অধিকাংশ ছাত্র সংগঠন হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানায়।

সংবাদে সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি ও প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক সালমান সিদ্দিকী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হলগুলোতে ভয়ভীতি ও দখলদারিত্বের পরিবেশ পুরো মাত্রায় বিদ্যমান। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাদে অন্য ছাত্র সংগঠনগুলোর অধিকাংশ নেতা-কর্মীরা আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারছেন না, নিজেদের মত প্রকাশের গণতান্ত্রিক পরিবেশ সেখানে নেই। সাধারণ ছাত্রদের অবস্থা আরো শোচনীয়। সেখানে গণরুম ও গেস্টরুমের মাধ্যমে চলে ছাত্রদের ওপর নির্যাতন। এ অবস্থায় হলগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

সালমান সিদ্দিকী বলেন, ‘দুই-একটি সংগঠন এর বিরোধিতা করলেও ক্রিয়াশীল সমস্ত সংগঠন এই দাবিকে যথাযথ মনে করে। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রমাণ করল, প্রশাসন সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছে না।’ এ সময় ‘নির্বাচনের নামে নাটকের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর হলো, ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে নিকটস্থ একাডেমিক ভবনগুলোতে স্থাপন করা; ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করা এবং প্রথম বর্ষ থেকেই মেধার ভিত্তিতে হলে বৈধ সিটের ব্যবস্থা করা। সংবাদ সম্মেলনে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ট্যাগ: ডাকসু
সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬