ছাত্র সংগ্রাম পরিষদ

হলে ভোটকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী ঐতিহ্য

৩০ জানুয়ারি ২০১৯, ০২:৩৫ PM

ডাকসু নির্বাচনকে ঘিরে ‘হলে ভোটকেন্দ্র’ স্থাপন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ। তারা বলছেন, ‘ডাকসু’ ও হল সংসদ নির্বাচনের পোলিং বুথের বিষয়টিকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তির চেষ্টা করছে। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, সহিষ্ণুতার সংস্কৃতি ও স্বপ্নের ক্যাম্পাসের জন্য সম্মিলিত প্রয়াসকেই অপমান করা হচ্ছে। তাছাড়া পোলিং বুথ হলের অভ্যন্তরে হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় শতবর্ষী ঐতিহ্য ও প্রথা।

বুধবার ছাত্র সংগ্রাম পরিষদের প্যাডে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেন। ছাত্র সংগ্রাম পরিষদের জরুরি এক সভায় নেয়া সিদ্ধান্তের আলোকে ওই বিবৃতি দেয়া হয় বলে জানায় ছাত্র সংগঠনটি।

প্রসঙ্গত, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল), বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ (বাসদ), জাতীয় ছাত্রঐক্য ও জাতীয় ছাত্র কেন্দ্রের জোট এই ছাত্র সংগ্রাম পরিষদ।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী হলে অবস্থান করে, উপরন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত একাডেমিক-প্রশাসনিক ও সহ-পাঠ্য কার্যক্রম হলকেন্দ্রিক, হল সংসদের কার্যক্রমও হলের আবাসিক বৈশিষ্টকে উপজীব্য করেই। হলের আবাসিকতা-অনাবাসিকতা প্রশাসনিকভাবেই নির্ধারিত হয়। গণমাধ্যমের অবাধ কার্যক্রমের জন্য এই ক্যাম্পাস আসলে বিরতিহীনভাবেই সবার জন্য প্রদর্শিত হয়। 

হলের সামষ্টিক কার্যক্রম সিসিটিভির আওতাভুক্ত এবং ‘ডাকসু’ ও হল সংসদ নির্বাচন-২০১৯ সামনে রেখে ছাত্র সংগঠনগুলোর দাবির আলোকে ইতোমধ্যেই নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। যার ফলে শুভ কাজের প্রতিযোগিতার মধ্য দিয়েই সাধারণ শিক্ষার্থীরা নির্বাচিত নেতৃত্ব বেছে নিতে পারবে।

বিবৃতির তথ্য, প্রতিষ্ঠিত প্রথা, আইনি অনুমোদন, শিক্ষার্থীদের প্রত্যাশা ও গণতান্ত্রিক সংস্কৃতির নিশ্চয়তার আলোকে বলা যায়, পোলিং বুথ নিয়ে ন্যূনতম বিভ্রান্তির অবকাশ আছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনে করে না।

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬