ছাত্রদলের নেতা তুহিন গ্রেপ্তার

০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৫ AM
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন © সংগৃহীত

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে নগরীর হোটেল রেডিসন ব্লুর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।

তুহিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, তুহিনের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট আছে। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে তাকে।

আরো পড়ুন: ঢাকায় দিনদুপুরে পুলিশ পরিচয়ে ঢাবি ছাত্রীকে অপহরণ

তু‌হিনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নিয়ে মহানগর বিএন‌পির সদস্য স‌চিব আবুল হাশেম বক্কর বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের গুম ও গ্রেপ্তার করা হচ্ছে। তারই অংশ হিসেবে তুহিনকে গ্রেপ্তার করেছে।

আবারও গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা কেন শিক্ষার্থীদের?
  • ২১ এপ্রিল ২০২৬
দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬