১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়

২১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

১ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিভিন্ন ব্যাচের চলমান সমস্যা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে আইন কর্মকর্তার মতামত না পাওয়ায় বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন ব্যাচের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান আইন কর্মকর্তার কাছে জানতে চেয়েছেন। তবে আইন কর্মকর্তা এখনো বিষয়গুলো লিখিতভাবে জানায়নি। 

জানতে চাইলে অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আমাদের আইন কর্মকর্তার মতামতের অপেক্ষায় রয়েছি। মতামত পাওয়ার পর বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।’

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬