বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ PM
ইউজিসিতে বৈঠক

ইউজিসিতে বৈঠক © সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি আধুনিক ও বিশ্বমানের শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ জমি অধিগ্রহণসহ একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ দ্রুততার সাথে সম্পন্ন করতে কমিশনের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও ব্যবস্থাপনার মান উন্নয়নে ইউজিসি’র এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে টোকেন মূল্যে জমি বরাদ্দ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, বাকৃবির গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক (এগ্রিকালচারাল ইকোনমিকস) ড. মো. মোজাম্মেল হক, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বাকৃবি প্রতিনিধি দলকে জানান, ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের জন্য অস্থায়ী ক্যাম্পাসে চার মাসব্যাপী আবাসিক ফাউন্ডেশন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে দুইটি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রকল্প মেয়াদে মোট পাঁচ হাজার শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা খাতের অন্যতম ফ্ল্যাগশিপ এ প্রকল্পের আওতায় একটি স্থায়ী, আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য অর্থের সংস্থান রয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় শহরের নিকটবর্তী উপযুক্ত স্থান নির্বাচনের কাজ চলছে। বাকৃবির জমি প্রদানের আগ্রহকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রস্তাবের মাধ্যমে ইউজিসি তার উদ্যোগ বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল।

বাকৃবি উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে বাকৃবি সবসময় প্রয়োজনীয় উদ্যোগে উদার ভূমিকা পালন করেছে। এর আগে আধুনিক কৃষি ও মৎস্য গবেষণার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) জন্যও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ীভাবে জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য বিকল্প স্থানগুলোর উপযোগিতা দ্রুত যাচাই করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন। একই সঙ্গে জমি হস্তান্তরের বিষয়ে আইনগত দিক পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনের লিগ্যাল সেকশনকে পরামর্শ দেন।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9