শিশুকে ধর্ষণের পর হত্যা করে বাথরুমে ফেলে যান, তরুণ আটক

১৫ আগস্ট ২০২২, ০৯:১৬ PM

© প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমন কর বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। আটক তরুণের (১৮) বাড়ি বোয়ালমারী উপজেলায়। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ সোমবার জানায়, রবিবার বিকালে ওই তরুণ শিশুটির (১২) বাবার মুদি দোকান থেকে দেড় শ টাকা পণ্য বাকিতে কেনেন। শিশুটি তরুণের নিকটাত্মীয়। সন্ধ্যায় বাকির টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে ওই তরুণ তাদের বাড়িতে ডেকে নেয়।

শিশুটিকে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, নিহতের পরিবার এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিবেশীরা পুলিশের কাছে অভিযোগ করেন, ওই তরুণ উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার বাবা-মা ঢাকায় থাকেন। কিন্তু তিনি পরিবারের সঙ্গে থাকেন না।

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
  • ৩১ মার্চ ২০২৬
‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence