ক্লাস চলাকালেই ছাত্রীর হাত ধরে টানাটানি যুবকের, অতপর...

১৫ আগস্ট ২০২২, ০৯:২৮ AM
দণ্ডপ্রাপ্ত যুবক হাফিজুল ইসলাম

দণ্ডপ্রাপ্ত যুবক হাফিজুল ইসলাম © সংগৃহীত

ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি ও উত্ত্যক্ত করছিলেন হাফিজুল ইসলাম (২২) নামে এক যুবক। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার (১৪ আগস্ট) বিকেলে তাকে দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এ দণ্ড দেন।

হাফিজুল ইসলাম উপজেলার সড়াতৈল দক্ষিণপাড়ার মো. বাবু মিয়ার ছেলে। দুপুরের দিকে উপজেলার একটি স্কুলের ক্লাসরুম ঢুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত ও হাত ধরে টানাটানি করায় তাকে আটক করা হয়।

আরো পড়ুন: মুখ খুলতে বলেছিলেন তিন হিজাবধারী ছাত্রীর, ৭ মিনিটে বরখাস্ত শিক্ষক

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ হাসান অনিক বলেন, দুপুরে ক্লাসরুমে ঢুকে ছাত্রীর হাত ধরে টানাটানি করেন হাফিজুল। পরে প্রধান শিক্ষক ও অন্য শিক্ষক তাকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দিই।

বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ওই যুবককে তিন মাসের কারাদণ্ড দেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬