বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩

১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ AM
অ্যাম্বুলেন্স ঘিরে লোকজনের ভিড়

অ্যাম্বুলেন্স ঘিরে লোকজনের ভিড় © টিডিসি

বরগুনার আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কলাপাড়া উপজেলার মহিপুর থানার মাটিভাঙ্গা গ্রামের বেল্লাল হোসেন (৩৫) ও আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের মিরাজুল ইসলাম শাওন (২২)।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা আমতলীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে।

এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেল্লাল হোসেন মারা যান।

অপর দিকে গুরুতর আহত মিরাজুল ইসলাম শাওনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি পটুয়াখালীর বাদুরা এলাকা থেকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া।

এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬