প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মাম কাদেরের প্রশ্নে কী বললেন প্রধানমন্ত্রী?

১৫ এপ্রিল ২০২৬, ১২:০৯ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক চার দিনের মুলতবির পর আবার শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ বুধবার (১৫ এপ্রিল) ১১টা ২ মিনিটে পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী প্রশ্ন করেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ইংরেজি বিষয়ে কোনো বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে কি না।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকারের ইশতেহারে প্রাথমিক শিক্ষকদের শিক্ষার মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১ জুলাই ২০২৬ থেকে পাঁচ বছর মেয়াদি নতুন প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করা হবে। এ কর্মসূচির আওতায় বাকি শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সম্পূরক প্রশ্নে হুম্মাম কাদের চৌধুরী বলেন, গত ১৭ বছরে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সময় কোনো ধরনের গাইডলাইন বা সনদ দেওয়া হতো না। বর্তমান সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেবে কি না।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনি নিজেই উল্লেখ করেছেন যে প্রতিষ্ঠানগুলো বেসরকারি। সুতরাং সেখানে গাইডলাইন নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরই। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা পরামর্শ থাকলে সরকার তা অবশ্যই বিবেচনা করবে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আজকের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনাও চলমান রয়েছে। এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার অধিবেশন চার দিনের জন্য মুলতবি ঘোষণা করেছিলেন। আজকের অধিবেশনে মন্ত্রিসভার সদস্য এবং সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9