বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

১০ আগস্ট ২০২২, ০৯:০৭ AM
সরাইলে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে

সরাইলে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে © প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ইফরাত ভূঁইয়া (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার দেওড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

ইফরাত এলাকার ভূঁইয়া বাড়ির হাকিম ভূঁইয়ার ছেলে। সে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে পেয়ারা গাছের ডাল কাটতে ওঠে ইফরাত। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎতায়িত হয় সে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

আরো পড়ুন: হাসপাতাল কক্ষ থেকে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ওই এসএসসি পরীক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কেউ থানায় কিছু জানায়নি।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬