হাসপাতাল কক্ষ থেকে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

০৯ আগস্ট ২০২২, ১১:৩৩ PM
নারী চিকিৎসকের লাশ উদ্ধার

নারী চিকিৎসকের লাশ উদ্ধার © ফাইল ফটো

দিনাজপুরে এক হাসপালাত কক্ষ থেকে রোকেয়া বেগম ডেইজি (২৭) নামে এক চিকিৎসকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে নবাবগঞ্জের দলার দুর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। 

নিহত রোকেয়া দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের সিরাজের মেয়ে। তার স্বামী আরিফুজ্জামান আরিফও একজন চিকিৎসক। তিনি চিরিরবন্দরে কর্মরত।

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার বলেন, দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলায় এক চিকিৎসক আত্মহত্যা করেছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ সুন্দরবনে কুমিরের সঙ্গে লড়ে বেঁচে ফিরল এক কলেজছাত্র

নবাবগঞ্জ থানা পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে বিকেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রোকেয়া। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে এটা আত্মহত্যা না হত্যা।

পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬