পেয়ারা গাছের ডাল কাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

০৯ আগস্ট ২০২২, ০৩:০০ PM
ইফরাত ভুইয়া

ইফরাত ভুইয়া © ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইফরাত ভুইয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

ইফরাত ওই এলাকার ভুইয়া বাড়ির হাকিম ভুইয়ার ছেলে। সে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

ইফরাতের পরিবারের সদস্যরা জানান, ইফরাত বাড়ির পাশে পেয়ারা গাছের ডাল কাটতে ওঠে। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে সে অচেতন হয়ে পড়ে। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ: লাশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close