সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি পুলিশের

০৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ PM
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী © সংগৃহীত

রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদনের পর এবার দুদিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন এ আবেদন করেছেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। 

এর আগে, ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে। এরপর বেলা ১টা ৫৫ মিনিটের দিকে সাদা মাইক্রোবাসে করে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়।

শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। সাবেক স্পিকার আবদুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। তিনিই বাংলাদেশের সর্বকনিষ্ঠ এবং প্রথম নারী স্পিকার। এরপর পদত্যাগের আগ পর্যন্ত টানা স্পিকারের দায়িত্ব পালন করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় মামলা রয়েছে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে করা হয় হত্যা মামলা।

মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি। শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬