জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০

০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ PM
হবিগঞ্জে জমিজমা নিয়ে ডাকা সালিসে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হবিগঞ্জে জমিজমা নিয়ে ডাকা সালিসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। © টিডিসি সম্পদিত

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ডাকা সালিস বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার বুল্লা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে সোমবার বিকেলে একটি সালিস বৈঠকের আয়োজন করা হয়।

‎বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। কথাকাটাকাটির জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

‎সংঘর্ষে গুরুতর আহত মোহাম্মদ আলীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ‎আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

‎তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬