মোবাইলে চার্জ দিতে গিয়ে মা দেখলেন কলেজছাত্রের নিথর দেহ ঝুলছে

০৯ আগস্ট ২০২২, ০৯:০৬ AM
নাটোরের গুরুদাসপুর উপজেলা

নাটোরের গুরুদাসপুর উপজেলা © ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে আসাদ হোসেন (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ আগস্ট) সকালে চাপিলা ইউনিয়নের শাহী বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আসাদ ওই গ্রামের ছাইম উদ্দিনের ছেলে। তিনি নাটোর এন এস সরকারী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মা আসমা বেগম মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্য ছেলে আসাদকে ডাকতে থাকেন। কোনও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখতে পান ছেলে ঘরে ঝুলছে। মা গামছা পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পায়।

আরো পড়ুন: প্রেমিকার আবদার মেটাতে মোবাইল চুরি করে গ্রেফতার প্রেমিক

এ সময় স্থানীয়রা তার মায়ের চিৎকারে এগিয়ে গিয়ে আসাদের মৃত্যু হয়েছে বুঝতে পারে। তবে কি কারণে তিনি ‘আত্মহত্যা’ করেছেন তা জানা যায়নি। আসাদের বাবা ছাইমদ্দিন বলেন, কী কারণে ছেলে গলায় ফাঁস দিয়েছে তা জানতে পারেননি। কারণ কেউ বলতে পারছেন না।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোরের আধুনিক সদর হাসপাতাল পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬