চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার

০৪ আগস্ট ২০২২, ১১:৩৫ AM
ডাকাতির শিকার বাস

ডাকাতির শিকার বাস © ফাইল ছবি

যাত্রীবা‌হী বাস জি‌ম্মি করে ডাকা‌তি ও ধর্ষণের ঘটনায় রাজা মিয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে গো‌য়েন্দা পু‌লিশ (‌ডি‌বি)। আজ বৃহস্প‌তিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল সদর উপজেলা থে‌কে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বাসটি টাঙ্গাইলে পৌছালে এ ঘটনা ঘটে।

জেলা গো‌য়েন্দা পু‌লিশের উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ হেলাল উ‌দ্দিন গণমাধ্যমকে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে টাঙ্গাইল সদর এলাকায় অ‌ভিযান চা‌লিয়ে রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে ডাকা‌তির ঘটনা স্বীকার করেছেন তিনি।

আরো পড়ুন: চলন্ত বাসে যাত্রীদের ৩ ঘণ্টা জিম্মি করে ডাকাতি ও ধর্ষণ

রাজা মিয়া জা‌নিয়েছেন, ১০ জন মিলে বাসটি জি‌ম্মি করে যাত্রীদের কাছ থেকে সবকিছু ডাকা‌তি করেছেন তারা। এ ছাড়া বাসের এক নারী‌ যাত্রীকে সহযো‌গীরা ধর্ষণ করেছেন।

২৫ এপ্রিল নয়, মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু নিয়ে যা জান…
  • ১৯ এপ্রিল ২০২৬
তা’মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১৯ এপ্রিল ২০২৬