শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি

১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ PM
অধ্যাপক সোহেল ও মাউশি লোগো

অধ্যাপক সোহেল ও মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বদলি সফটওয়্যার প্রস্তুত। আগামী মাস থেকে বদলির জন্য তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হতে পারে।

রবিবার (১৯ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মাউশি ডিজি বলেন, ‘বদলির সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত। আশা করছি চলতি সপ্তাহে সফটওয়্যার লাইভ হবে। এটি নিয়ে টেলিটক কাজ করছে। আগামী মাসের শুরুতে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। তথ্য সফটওয়্যারে ইনপুট হওয়ার পর বদলি আবেদনগ্রহণ শুরু হবে।’

কবে নাগাদ শিক্ষকদের বদলি আবেদন নেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আরও বলেন, ‘মে মাসের মধ্যেই শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরু করা হতে পারে। বিষয়টি নিয়ে কাজ চলছে।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পরে বদলি সফটওয়্যারের ডেমো দেখানোর উদ্যোগ নেওয়ার পর তা অনুমোদন দেওয়া হয়। তবে এখনো মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু না হওয়ায় বদলি শুরু হতে আরও কিছু সময় লাগবে বলে জানা গেছে।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9