চবি ছাত্রীকে হেনস্তা

হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

২৫ জুলাই ২০২২, ০৯:৫৭ PM
লোগো

লোগো © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগ চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রত্ব বাতিল হওয়া দুই শিক্ষার্থী হলেন- হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ফতেহপুর ইউনিয়নের জাবেদ হোসেনের ছেলে নুর হোসেন শাওন (২২) এবং একই কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঝালকাঠির আশিয়ার এলাকার আবদুল মান্নানের ছেলে মাসুদ রানা মাসুদ (২২)।

এর আগে গতকাল রবিবার (২৪ জুলাই) এ দুই শিক্ষার্থীর বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর কলেজ প্রশাসনের পক্ষ থেকে বহিষ্কারের সুপারিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ গুল মোহাম্মদ রবিবার জানিয়েছেন, চবি ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ জনের মধ্যে দুজনকে চিহ্নিত করেছি। তারা আমাদের কলেজের শিক্ষার্থী। তাদের কলেজ থেকে বহিষ্কারের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। এটি বাস্তবায়ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: চবি ছাত্রী হেনস্তায় জড়িত আরও ২ শিক্ষার্থীকে বহিষ্কারে সুপারিশ

চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এদের মধ্যে ২ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। চবির বহিষ্কৃতরা হলেন- ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু।

গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তারই হলের সামনে থেকে এক বন্ধু সমেত তুলে নিয়ে মারধর ও যৌন নির্যাতন করে ভিডিও করে দুবৃত্তরা। পরে ঐ ছাত্রী অভিযোগ করলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ সকল ছাত্র সংগঠন দোষীদের দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামে।

এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬