আদালতে প্রকাশ্যে বাদীকে ছুরিকাঘাতে হত্যা

২১ জুলাই ২০২২, ০৪:০৬ PM
আটক আসামি

আটক আসামি © সংগৃহীত

আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সুনামগঞ্জের জেলা আইনজীবী সমিতির অফিসের সামনের খোলা জায়গায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম খোকন মিয়া (৪৫)। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের ফটিক মিয়ার ছেলে।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও মামলার আইনজীবী বাহার আহমদ জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের ফটিক মিয়ার ছেলে নিহত খোকন মিয়া ও তার ভাই মাসুক মিয়ার সঙ্গে একই গ্রামের লাল মিয়ার ছেলে ফয়েজ মিয়া, আফরোস মিয়ার ছেলে সেবুল মিয়া ও সাজিদ মিয়া এবং বাদশা মিয়ার ছেলে শাহান মিয়ার বিরোধ ছিল। এ ঘটনায় আদালতে মামলা চলছে। মামলা চলাকালেই গত ১২ মে আসামিরা মামলার বাদী মাসুক মিয়ার ছেলেদের প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় মাসুক মিয়া জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল।  

শুনানি শেষে বাদীর ভাই খোকন মিয়া আইনজীবী সহকারী সমিতিতে মামলার তথ্য জানতে এলে সমিতির অফিসের সামনের খোলা জায়গায় আসামি ফয়েজ মিয়া, সেবুল মিয়া, সাজিদ মিয়া এবং শাহান মিয়া তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে থাকেন। এ সময় তিন আসামি খোকন মিয়াকে ধরে রাখে এবং শাহান মিয়া ধারালো ছুরি দিয়ে খোকনের গলা, পিট, বুক ও পায়ে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শত শত লোকের সামনে এ ঘটনা দেখে ক্ষুব্ধ লোকজন এগিয়ে এসে চারজনকে আটক করেন। তবে মূল হামলাকারী শাহান মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ জনতার হাতে আটককৃত তিনজনকে থানায় নিয়ে গেছে। নিহত খোকন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন আসামিদের হাতে বাদী খুনের ঘটনার কথা স্বীকার করে বলেন, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬