কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ, আদালতে কুয়াকাটা হুজুর

২০ জুলাই ২০২২, ০৪:৪৪ PM
আদালতে যাচ্ছেন কুয়াকাটা হুজুর

আদালতে যাচ্ছেন কুয়াকাটা হুজুর © সংগৃহীত

এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া ৪টি মামলায় জামিন পেতে আদালতে হাজির হন মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান ওরফে কুয়াকাটা হুজুর।

বুধবার পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক সাদেকুর রহমান আগামী ২৪ জুলাই জামিন শুনানির দিন ধার্য করেন।

পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলার আসামি হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের নামে চারটি মামলা রয়েছে। উচ্চ আদালত থেকে ৪২ দিনের আগাম জামিন শেষে আজ আদালতে হাজির হলে তার জামিন শুনানির তারিখ রেখেছেন ২৪ জুলাই। আগামী ২১ জুলাই উচ্চ আদালত থেকে নেয়া ৬ সপ্তাহের জামিন শেষ হবে।

উল্লেখ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসানসহ তার ভাইয়েরা জেল হাজতে রয়েছে। প্রতারণার মামলায় এহসান গ্রুপের সকল স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছেন জেলা জজ আদালত। রাগিব আহসান ও তার সঙ্গীদের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রতারণার মাধ্যমে ১০১ কোটি ৪৫ লাখ টাকা স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

ট্যাগ: আদালত
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬