স্বামী-স্ত্রী পরিচয়ে কুয়াকাটার হোটেলে চার শিক্ষার্থী, ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৯ জুলাই ২০২২, ১১:০৯ AM
কুয়াকাটার হোটেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে

কুয়াকাটার হোটেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে © সংগৃহীত

কুয়াকাটায় বেড়াতে গিয়ে চার ছাত্র-ছাত্রী হোটেলে উঠেছিল স্বামী-স্ত্রীর পরিচয়ে। তাদের মধ্যে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কুয়াকাটার রোজগার্ডেন হোটেলের একটি রুম থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। তারা শরীয়তপুরের স্কুলপড়ুয়া চার শিক্ষার্থী বলে জানা গেছে। 

নিহত কিশোরী শরীয়তপুরের ভেদরগঞ্জ পাইলট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, বিষয়টি যাচাই করার জন্য অপর তিনজনসহ হোটেলের ম্যানেজারকে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, আগেরদিন স্বামী-স্ত্রীর পরিচয়ে চারজন আলাদা দুটি রুমে ওঠে। সোমবার সন্ধ্যায় নিহত ছাত্রীর রুমমেট বাইরে থেকে দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকির পরও না খোলায় ম্যানেজারকে ডাকা হয়। পরে জানালা ভেঙে দেখা যায়, দেহ ফ্যানের সাথে ঝুলছে।

এ পরিস্থিতিতে থানা ও টুরিস্ট পুলিশে খবর দেয়া হলে দরজা ভেঙে লাশ উদ্ধার করে তারা। ওই কিশোরীর মামা সজিব রায়হান বলেন, বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয় সে। তবে সে কুয়াকাটায় গেছে, তা জানা ছিল না।

আরো পড়ুন: আবদারে মোটরসাইকেল কিনে দিলেন বাবা, পরদিন মৃত্যু এসএসসি পরীক্ষার্থীর

ওই কিশোরীর রুমমেট কিশোরও বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিল বলে জানান তার বাবা উজ্জল খান। তবে দুজনের প্রেমের সম্পর্ক ছিল কিনা তা জানাতে পারেননি কেউ।

অন্য কিশোরীও মিথ্যা বলে কুয়াকাটায় গিয়েছে বলে জানান তার বাবা। তিনি জানিয়েছেন, তার মেয়ে স্কাউটসের ট্রেনিংয়ে আছে বলে জানতেন। তার রুমমেটও মিথ্যা বলে বের হয় বাড়ি থেকে। তারা কেউ বিয়ে করেনি বলে জানিয়েছেন অভিভাবকেরা।

মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, মিথ্যা পরিচয়ে হোটেলে কীভাবে রুম পেয়েছে তারা? এর সঙ্গে অন্য রহস্য লুকিয়ে আছে কিনা, যাচাই করতে চান তারা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence