আবদারে মোটরসাইকেল কিনে দিলেন বাবা, পরদিন মৃত্যু এসএসসি পরীক্ষার্থীর

১৯ জুলাই ২০২২, ১০:২৬ AM
নড়াইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে

নড়াইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে © প্রতীকী ছবি

নড়াইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে এসএসসি পরীক্ষার্থী তার আরও দুই বন্ধুও। সোমবার বিকেলে নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এম এ  হাকিম (১৬) ছাগলছিড়া গ্রামের মফিজুর মোল্লার ছেলে। সে গোবরা পার্বতী বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। একই ঘটনায় পার্বতী বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক জহর উদ্দিন আহমেদ ছেলে বিজ্ঞান বিভাগের আরেক মেবাধী শিক্ষার্থী জুবায়ের আহমেদসহ দুইজন গুরুতর আহত হয়েছে।

আরো পড়ুন: কলেজছাত্রের লাশ কাঁধে নিয়ে স্বজনদের বিক্ষোভ

পুলিশ ও পারিবার সূত্র জানায়, একদিন আগে গত রোববার হাকিমকে নতুন একটি মোটরসাইকেল কিনে দেন তার বাবা। সোমবার বিকেলে মোটরসাইকেলে করে হাকিম বন্ধুদের নিয়ে আগদিয়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল ও খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬
জাহাজ জব্দের পর মার্কিন ‘জলদস্যুতার’ তীব্র নিন্দা তেহরানের,…
  • ২০ এপ্রিল ২০২৬
গার্মেন্টস কারখানায় গুলি করে কোটি টাকা চাঁদা দাবি, ৪ জন গ্র…
  • ২০ এপ্রিল ২০২৬
ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি ন…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬