সুপারি বাগানে পড়েছিল এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত লাশ

১৩ জুলাই ২০২২, ১২:৫৭ PM
এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার © ফাইল ফটো

ভোলায় বাড়ির পাশের সুপারি বাগান থেকে মো: ওবায়দুল্লাহ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রোহিতা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওবায়দুল্লাহ রোহিতা গ্রামের মো: আব্দুল্লাহর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে স্থানীয়রা ওবায়দুল্লাহর রক্তাক্ত লাশ সুপারি বাগানে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ফরহান সরদান জানান, নিহত শিক্ষার্থীর শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন। বিষয়টির তদন্ত চলছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬