ছোটভাইকে বাঁচাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী বড়বোনের মৃত্যু

১১ জুলাই ২০২২, ০৯:০০ PM
রিমি ও মোরছালিন

রিমি ও মোরছালিন © ফাইল ফটো

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে ডুবে যাওয়ার হাত থেকে ছোটভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে রুবাইয়া জান্নাত রিমি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বেতদিঘি ইউপির মাদিলাহাট চকএনায়েতপুর গ্রামে মার্মান্তিক এই ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রুবাইয়া জান্নাত রিমি উপজেলার বেতদিঘী ইউনিয়নের চক এনায়েতপুর মাদিলাহাট গ্রামের ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের মেয়ে। রিমি চলতি বছর উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, আনুমানিক দুপুর দেড়টার দিকে রিমি তার ৮ বছরের ছোটভাই মোরছালিনকে নিয়ে বাড়ির সাথে লাগানো পুকুরে গোসল করতে যায়। এসময় ছোটভাইকে পুকুরে নেমে ডুবে যেতে দেখে রিমি তার ভাইকে বাঁচাতে পুকুরে ঝাপিয়ে পড়ে। কিন্তু রিমি সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।

বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত পুকুরে নেমে দুই ভাইবোনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রিমিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: শফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬