বারবিকিউ পার্টির নামে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাসায় ডাকেন গ্রেপ্তার শিক্ষক

০৮ জুলাই ২০২২, ০৪:২১ PM
কুমার অনিমেশ ভট্টাচার্য

কুমার অনিমেশ ভট্টাচার্য © সংগৃহীত

রাজধানীর শান্ত মরিয়ম ইউনিভার্সিটির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক বারবিকিউ পার্টির কথা বলে ওই ছাত্রীকে তার বাসায় ডেকে নিয়ে গিয়েছিলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অভিযুক্ত শিক্ষক কুমার অনিমেশ ভট্টাচার্যকে (৪২) গ্রেপ্তার করেছে। ওই ছাত্রী ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই রাতে নাহিদ ভিকটিমকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। পার্টিতে কে কে আছে ভিকটিম তা জানতে চাইলে নাহিদ কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন বলে জানান। ভিকটিম তখন এত রাতে আসা সম্ভব না বলে জানান।

পরে নাহিদের জোরাজুরিতে ভিক্টিম রাজি হন এবং তার দুই ছোট ভাইকে নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকায় আসেন। ভিকটিম তার দুই ছোট ভাইকে ‘স্যারের সঙ্গে দেখা করে চলে আসব’ বলে নিচে অপেক্ষা করতে বলেন। এরপর নাহিদের ওই বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে শ্লীলতাহানি করেন। ঘটনার পর ভিকটিম সেখান থেকে পালিয়ে এলে শিক্ষক ও নাহিদ তাকে এ ঘটনা কাউকে না বলার জন্য ফোনে হুমকি দেন। পরে গতকাল বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থী তার শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে শিক্ষককে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, অভিযোগ দায়েরের পর উত্তরার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে কুমার অনিমেশকে গ্রেফতার করা হয়েছে।

যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান
  • ২৫ মার্চ ২০২৬
৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল…
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পদ সংখ্যা কমছে 
  • ২৫ মার্চ ২০২৬
আগুনে পুড়ল চার পরিবারের ঘর
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন শুরু ২৯ মার্চ
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence