স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

০৭ জুলাই ২০২২, ১২:০৯ PM
অভিযুক্ত ৪জন

অভিযুক্ত ৪জন © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) অভিযুক্ত চারজনকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-নাঈম (১৯), যুবরাজ (১৯), দিপু (২০) ও পিয়াস (২০)।

এ ঘটনায়  বৃহস্পতিবার (৭ জুলাই) ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এর আগ গত ২৯ জুন (বুধবার) রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল তাতখানা সৈয়দপুর এলাকার রোহানের ২য় তলা বাড়ির ছাদে ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মালয়ালম অভিনেতা বিজয়ের বিরুদ্ধে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গত ২৯ জুন ঘটনার পর গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযুক্ত চারজনকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার মেয়ের সাথে গ্রেফতারকৃত নাঈমের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই সূত্র ধরে তাকে এনে সংবদ্ধভাবে গণধর্ষণ করে অভিযুক্তরা।

একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬