আদালতে শিক্ষক উৎপল হত্যার দায় স্বীকার করল জিতু

০৬ জুলাই ২০২২, ০৪:৫০ PM
আশরাফুল আহসান জিতু

আশরাফুল আহসান জিতু © ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল আহসান জিতু দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার (৬ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। 

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় জিতু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এমদাদুল হক ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিত আদালত তার জবানবন্দি রেকর্ড করেন৷ এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ৩০ জুন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গতকাল মঙ্গলবার জিতুর বাবা উজ্জ্বল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি এখন কারাগারে আটক রয়েছে।

গত ২৫ জুন স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে মারাত্মকভাবে আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির জিতু। এরপর গত ২৭ জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় উৎপল কুমার মারা যান। এ ঘটনায় তার বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় জিতুর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬