এসএসসি দেয়া হলো না আনোয়ারের, শিক্ষকের বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

০৪ জুলাই ২০২২, ০১:৩৮ PM
বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু © প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার পানিশ্বর গ্রামে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ১৭ বছরের আনোয়ার হোসেন পানিশ্বর গ্রামের এলাহি মিয়ার ছেলে। পানিশ্বর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল তার।

আনোয়ার বড় ভাই আব্দুল মান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে আনোয়ার প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কোনো এক কারণে শিক্ষকের দু’তলা বাড়ির ছাদে উঠলে পড়ে থাকা বিদ্যুতের তারে আনোয়ারের পা জড়িয়ে যায়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট ছিটকে পড়লে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়।

পরে স্থানীয়-স্বজনরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক রহমত উল্লাহ জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ার কারণে আনোয়ার মাথায় প্রচণ্ড আঘাত পায়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়, তবে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।’

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬