প্রেমিকের ছুরিকাঘাতে কলেজছাত্রী নিহত

০৪ জুলাই ২০২২, ১২:০৫ PM
ছুরিকাঘাতে হত্যা

ছুরিকাঘাতে হত্যা © সংগৃহীত

শেরপুরের নকলায় প্রেমিকের  ছুরিকাঘাতে সোহাগী আক্তার (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (০৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন কলেজছাত্রীর বাবা।

নিহত সোহাগী আক্তার কায়দা এলাকার শহিদুল ইসলামের মেয়ে এবং সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় প্রেমিক আরিফুল ইসলামেরকে (২৮) আটক করেছে পুলিশ। আরিফুল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কুতুরপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রমজান মাস থেকে মোবাইল ফোনের মাধ্যমে আরিফুল ইসলামের সঙ্গে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে এসে রোববার (৩ জুলাই) রাতে নকলার কায়দা এলাকায় সোহাগীর বাড়ির রান্নাঘরে রাত্রিযাপন করেন আরিফুল।

আরও পড়ুন: জন্মদিনেই তুলে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা।

ভোরে সোহাগীর বাবা ঘরের দরজা খুলে বাইরে বের হলে ছুরি দিয়ে তাকে এলোপাতাড়িভাবে আঘাত করে আরিফুল। এ সময় তার চিৎকারে সোহাগী এসে বাঁধা দেয়। পরে সোহাগীকেও আরিফ এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এ সময় কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন। বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আরিফুলকে আটক করে পুলিশ।

শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া জানান, এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি। ঘাতককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬