গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা

১৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ AM
আলী আহসান জুনায়েদ, সালামান রিফাত, শাহরীন সুলতানা ইরা ও ফায়াজ শাহেদ

আলী আহসান জুনায়েদ, সালামান রিফাত, শাহরীন সুলতানা ইরা ও ফায়াজ শাহেদ © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হচ্ছেন জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরা, কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ও নির্বাহী সদস্য ফায়াজ শাহেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

আজ শনিবার (১৮ এপ্রিল) রাতে দুইপক্ষের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, দীর্ঘ গুঞ্জন ও দফায় দফায় মিটিংয়ের পর অবশেষে এনসিপিতে আসতে চলেছেন জুনায়েদ-রাফেসহ আপ বাংলাদেশের বড় একটি অংশ। আগামীকাল রোববার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানিয়েছে সূত্র। 

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জানা যাচ্ছে

এছাড়াও আপ বাংলাদেশের শীর্ষ ৩ নেতা ছাড়াও মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেনসহ আরও ২০-৩০ জন যোগ দিতে পারেন। পরবর্তী ধাপে তৃণমূলের পর্যায়ের এনসিপির কমিটিগুলো বর্ধিত করে আপের নেতাকর্মীদের যুক্ত করা হবে।

এনসিপির চলমান জুলাইয়ের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টার অংশ হিসেবে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সক্রিয় থাকা বিভিন্ন সংগঠন, ব্যক্তি পর্যায়ে যোগাযোগ চালিয়ে আসছে দলটির নেতারা।

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬