রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ, দেখে নিন বিস্তারিত তথ্য

১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ AM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আগামী ২১ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: যোগ্য শিক্ষক থাকলেও ‘ভাড়া করা’ সভাপতি দিয়ে চলছে ইবির ৩ বিভাগ

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হবে। আবেদন ফরম ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তির যোগ্যতা, বিস্তারিত তথ্য, পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং প্রাথমিক আবেদনপত্রের নমুনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ পাওয়া যাবে। এ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে নিজ দায়িত্বে জেনে নিতে পারবে।

023

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬