জিতুকে স্কুল থেকে বহিষ্কার

০১ জুলাই ২০২২, ০২:১২ PM
আশরাফুল আহসান জিতু

আশরাফুল আহসান জিতু © ফাইল ছবি

আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

এর আগে গত ২৫ জুন দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শিক্ষক উৎপলকে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায় দশম শ্রেণির ছাত্র জিতু। পরে আহত শিক্ষককে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুন) ভোরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: শিক্ষককে পিটিয়ে হত্যাকারী জিতু গ্রেপ্তার

হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ‘জিতুকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে কখনও কোনো শিক্ষকের ওপর এই ধরনের হামলা করার সাহস কেউ না পায়।’

ঘটনার পর জিতু আত্মগোপন করে। ২৮ জুনে তার বাবা মো. উজ্জ্বলকে আটক করে পুলিশ। ২৯ জুন জিতু আটক হয় র‌্যাবের হাতে। পরে গতকাল বৃহস্পতিবার জিতুকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক। পরে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬