বাঁচানো গেল না অস্ত্রের কোপে আহত কলেজছাত্র তাহমিদুন্নবীকে

০১ জুলাই ২০২২, ১১:০৫ AM
ধারালো অস্ত্রের আঘাতে জখম কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবী মারা গেছেন

ধারালো অস্ত্রের আঘাতে জখম কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবী মারা গেছেন © প্রতীকী ছবি

খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে জখম কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবী (২২) মারা গেছেন। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে দৌলতপুর এলাকায় সৈয়দ তাহমিদুন্নবীকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর রায়েরমহল কলেজের শিক্ষার্থী তাহমিদুন্নবী। তিনি নতুন রাস্তা সাহাপাড়া মোড়ের সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে।

আরো পড়ুন: নববধূ দরজা খুলতেই মাথায় দায়ের কোপ বসালেন রুহুল, অতপর...

আহতের পরিবার ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে কাঠমিস্ত্রি পলাশ তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর আগে থেকে উপস্থিত ৪-৫ জন তাহমিদুন্নবীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। তাকে দ্রুত খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পায়েল নামে একজনকে আটক করেছে পুলিশ।

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬