মা নদী থেকে ফিরে দেখলেন মিমের নিথর দেহ ঝুলছে

২৯ জুন ২০২২, ১১:২৬ AM
স্কুলছাত্রী মিমের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি

স্কুলছাত্রী মিমের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি © সংগৃহীত

মেহেরেপুরে ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় মিম খাতুন (১৬) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। মিম গোপালনগর দক্ষিণপাড়ার মিজারুল ইসলামের মেয়ে। গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

পরিবারের বরাত দিয়ে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, মিম স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি এসে শুয়ে পড়ে। তার মা ভৈরব নদে গোসলে গিয়েছিলেন। পরে বাড়ি ফিরে মেয়ের ঘর বন্ধ পান। ডাকাডাকি করেও তার সাড়া না পাওয়ায় হাসুয়া দিয়ে সিটকিনি খুলে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

আরো পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় বিএএফ শাহীন কলেজের ছাত্র নিহত

তার চিৎকারে প্রতিবেশীরা এসে মীমকে সেখান থেকে নামান। কী কারণে মিম ‘আত্মহত্যা’ করেছে, তা বুঝতে পারছে না  পরিবার।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬