পদ্মা সেতু নিয়ে কমেন্ট করে গ্রেফতার বিএনপি নেতা

২৮ জুন ২০২২, ১২:৩১ PM
গ্রেফতার বিএনপি নেতা আবুল কালাম আজাদ

গ্রেফতার বিএনপি নেতা আবুল কালাম আজাদ © ফাইল ছবি

পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় নোয়াখালীতে আবুল কালাম আজাদ (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন ২৪ জনু রাতে একটি অনলাইন নিউজপোর্টালের ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না’ শিরোনামে করা সংবাদের নিচে আবুল কালাম আজাদ কমেন্ট করেন- ‘আমি মুতি ছবি তলুম।’  পরে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে তারা ২৭ জুন সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।  

কমেন্টের ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ফেইবুক আইডি হ্যাক করে এ ধরনের মন্তব্য করা হয়েছে। ’  

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আপাতত তাকে (আজাদ) ৬৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৯ জুন) সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পরে তার নামে আর কী কী অভিযোগ আছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close