ঠেকানো যাচ্ছে না! সেতু পার হতে বিকল্প উপায় বাইকারদের (ভিডিও)

২৭ জুন ২০২২, ১১:৪৮ AM
পারাপারের অপেক্ষায় কয়েক হাজার বাইক

পারাপারের অপেক্ষায় কয়েক হাজার বাইক © ফাইল ছবি

পদ্মা সেতু দিয়ে প্রথম ২৪ ঘণ্টায় যানবাহন পারাপার হয়েছে অর্ধ লক্ষাধিক। সেতু পারাপারের প্রথম দিন শেষ হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর মধ্যে দিয়ে। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সেতু বিভাগ। 

সংশ্লিষ্টরা বলছেন, প্রথম দিনে নিয়ম ভেঙে যারা সেতুর ওপর দাঁড়িয়ে ছবি ‍তুলেছেন, ভিডিও করেছেন; তাদের বেশিরভাগই বাইকার। 

রবিবার (২৬ জুন) রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে প্রশাসনের এই নিষেধাজ্ঞা মানতে নারাজ সাধারণ জনগণ। পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের এক অভিনব কৌশল বের করেছেন তারা। পিকআপ ভাড়া করে সেটার উপর মোটরসাইকেল তুলে সেতু পার হচ্ছেন তারা।

সোমবার (২৭ জুন) সকালে এমন একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন এক গণমাধ্যমকর্মী। ভিডিওতে দেখা গেছে, একটি পিকআপে সাত-আটজন যুবক বেশ কয়েকটি বাইক নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে অপেক্ষা করছেন। এসময় তাদের ভাড়ার কথা জিজ্ঞাসা করলে তারা জানান, প্রতিটি বাইক ৪০০ টাকা করে সেতু পার করিয়ে দিচ্ছে পিকআপের চালক।

সকালে সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে বাইকারদের জানানো হয়, মোটরসাইকেলের জন্য ফেরির ব্যবস্থা করা হয়েছে। তবে সেখানে গিয়ে ফেরির ব্যবস্থা পায়নি বাইকাররা। তারা বলছেন, একসঙ্গে দেড়শ মটরসাইকেল জড়ো না হলে, ফেরিতে নিচ্ছে না। ফলে ঘাট থেকে ফিরে এসে তারা পিকআপ ভাড়া করে সেতু পার হচ্ছেন তারা।

তবে এ সিদ্ধান্তে বেকায়দায় পড়েছেন জরুরি কাজের উদ্দেশ্যে বের হওয়া বাইকাররা। সকাল থেকেই টোল প্লাজার সামনে ভিড় করেছেন অনেকেই। তারা বলছেন, সড়কে দুর্ঘটনা হতেই পারে। যে সমস্যাগুলো হয়েছে, সেগুলো নিয়ন্ত্রণে কাজ করা যেতে পারে। তাই বলে বাইক নিষিদ্ধ করা ভালো সিদ্ধান্ত নয়। যদি কোনো বাস দুর্ঘটনায় পড়ে, তাহলে কি বাস চলাচলও নিষিদ্ধ করা হবে; প্রশ্ন তোলেন এক বাইকার। 

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, ‘পিকআপে বাইক পার হচ্ছে- এমন কোনও দৃশ্য আমাদের চোখে পড়েনি। দেখলে ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিও: ফেসবুক থেকে সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close