ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় ঢাকা কলেজ শিক্ষার্থী নিহত

২৬ জুন ২০২২, ১১:২৬ AM
খিলগাঁও ফ্লাইওভার

খিলগাঁও ফ্লাইওভার © ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুরে গাড়ির ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ জুন) রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর নাম মিরাজুল ইসলাম শাওন (২৩)।

মিরাজুল ইসলাম শাওন শরীয়তপুরের পালং থানার সিরাজুল ইসলামের সন্তান। রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন শাওন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শাওন নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬