শিক্ষককে দেখে অজ্ঞান হয়ে গেল ছাত্র, পরে জানা গেল ভয়ঙ্কর তথ্য

২৪ জুন ২০২২, ১১:২০ AM
এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে

এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে © প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছে তার পরিবার। তিন মাস ধরে ওই ছাত্রকে নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায়  অভিযুক্ত শিক্ষক রোকনুজ্জামান খানকে (৩৩) পুলিশ গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে। শিশুটির বাবার অভিযোগ, একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সে। তাকে তিন মাস ধরে যৌন নির্যাতন করছিলেন বাংলা বিভাগের শিক্ষক রোকনুজ্জামান। টিফিনের সময় অন্যদের অনুপস্থিতিতে তাকে নির্যাতন করা হতো। কিন্তু ভয়ে কাউকে জানায়নি সে। 

তিনি আরও বলেন, ওই শিক্ষককেই পরে টিউশনিতে রাখে শিশুটির পরিবার। তবে পড়তে রাজি হচ্ছিল না শিশুটি। ভয়ে কাছে যেতে চাইতো না। একপর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তখন পরিবারের সন্দেহ হলে সন্তানের কাছ থেকেই জানতে পারে ভংঙ্কর তথ্য। এর আগে গত মার্চে শিশুটির শরীরে স্পট দেখা গেলেও বিষয়টি আমলে নেননি কেউ। 

আরো পড়ুন: প্রাথমিকে ঝরে পড়তে পারে ৩৩ লাখ শিক্ষার্থী

এ ব্যাপারে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েচে। ওই শিক্ষককে গ্রেপ্তার করেছি। তাকে আদালতে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন শিশুটিকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিল। সেখানে ধীরে ধীরে বিস্তারিত শুনে পরিবার মামলা করেছে।

যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান
  • ২৫ মার্চ ২০২৬
৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল…
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পদ সংখ্যা কমছে 
  • ২৫ মার্চ ২০২৬
আগুনে পুড়ল চার পরিবারের ঘর
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন শুরু ২৯ মার্চ
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence