ভোরের আলো না ফুটতেই প্রাণ গেল পাঁচজনের

২৪ জুন ২০২২, ১০:১৬ AM
সড়ক দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার তৎপরতা

সড়ক দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার তৎপরতা © সংগৃহীত

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ওই যাত্রীদের মৃত্যু হয়। আজ শুক্রবার (২৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। 

স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলি বলিহার কলেজের কাছে ভোরের আলো না ফুটতেই এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি।

আরো পড়ুন: বোরকা পরে গিয়ে স্ত্রী-শ্বাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যা স্বামীর

বলিহার এলাকায় ঘটনাস্থলে পৌঁছােলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়। এতে পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

সদর থানার ভীমপুড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হলেও প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে সুপেয় পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬