বিয়ের দাওয়াত না পাওয়ায় স্ত্রী-শ্বাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যা

২৪ জুন ২০২২, ০৮:১৫ AM
নিহত একজনের লাশ নিয়ে যাওয়া হচ্ছে মর্গে

নিহত একজনের লাশ নিয়ে যাওয়া হচ্ছে মর্গে © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীসহ তিনজনকে হত্যা করেছে স্বামী। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টার দিকে পুটল গ্রামে এ ঘটনা ঘটে। বোরকা পরে গিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাদের। শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়া ও দাম্পত্য কলহে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতরা হলেন- স্ত্রী মনিরা বেগম (৩৫), শ্বাশুড়ি শেফালী বেগম (৫০) ও জ্যাঠা শ্বশুর মো. মাহামুদ (৬৫)। আহত হয়েছে মনিরার ভাই শাহাদাৎ হোসেন ও মাহমুদের স্ত্রী ছাহেরা বেগম। মনিরা পুটল গ্রামের  মনু মিয়ার মেয়ে। তার স্বামী ঘাতক মিন্টু মিয়া।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মনিরার সঙ্গে পার্শ্ববর্তী গেরামারা গ্রামের মিন্টু মিয়ার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি দাম্পত্য কলহের জেরে মিন্টু বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্বশুর বাড়িতে হামলা করে।

আরো পড়ুন: নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা, প্রেমিকাকে খুঁজছে পুলিশ 

এরপর দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী মনিরা বেগমকে। বাঁধা দিতে গেলে শ্বাশুড়ি শেফালী খাতুন, জ্যাঠা শ্বশুর মাহামুদ ও শাহাদৎকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে শেফালী ও মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শাহাদৎ ও ছাহেরা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়েছে।  পরে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরি ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close