মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!

২১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ PM
নুসরাত তাবাসসুম

নুসরাত তাবাসসুম © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াত-এনসিপি জোট থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু। এছাড়াও মনোনয়ন পত্র জমা দিয়েছেন এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবসসুম। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দলটির যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে। এসময় তার সাথে এনসিপির নেতা সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন। 

দলীয় সূত্র বলছে, মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি প্রশ্নের থাকায় বিকল্প প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা জানান, মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দেওয়া হয়েছে।

এবিষয়ে কথা বলতে নুসরাত তাবাসসুম ও সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। 

এনসিপি নেত্রী মনিরা শারমিন ২০২৫ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরি থেকে পদত্যাগ করেন। ফলে সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠে।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরিতে থাকলে বা অবসর বা পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এই বিধান সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য।
সংশ্লিষ্টরা বলছেন, প্রার্থিতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকেই আসবে। পরিস্থিতি বিবেচনায় এনসিপি বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
দেশের সব মহিলা কলেজের তথ্য চাইল মাউশি 
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950