সংবাদ সম্মেলনে জবি শিবির

সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা ছাত্রদলের

২১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ PM
শিবিরের সংবাদ সম্মেলন

শিবিরের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিবকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে এমন দাবি করে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে জবি শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ অভিযোগ করেন, জাতীয়তাবাদী ছাত্রদল ২০তম আবর্তনের এক শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে জড়িত থাকেন, তবে দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তার বিচার হতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

আরিফ আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয় ও দেশের চলমান মূল সমস্যাগুলো থেকে নজর সরিয়ে নিতেই ছাত্রদল এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা করছে। তিনি বলেন, “আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল অতীতেও যে ‘দায় দেওয়ার রাজনীতি’ করে এসেছে, এখনও সেই ধারা অব্যাহত রেখেছে।”

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থী যেন ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশিবির পাশে থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক সভাপতি রিয়াজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬