নোয়াখালীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২১ জুন ২০২২, ০৯:৪৭ AM
কলেজ ছাত্রীর আত্মহত্যা

কলেজ ছাত্রীর আত্মহত্যা © প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার মরদেহ পুলিশ। মঙ্গলবার (২১ জুন) রাত ১টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজী ছেলামত উল্যার বাড়ি থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
 
নিহত রওশন আরা আক্তার মিতু (১৯) কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবদুল হালিমের মেয়ে। সে উপজেলার জৈতুন নাহার কাদের মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল।

স্থানীয়দের বরাতে জানা যায়, নানাবাড়ি থেকে লেখা পড়া করত মিতু। তার মেজো মামা আবু নাছের তার লেখাপড়ার খরচ বহন করতেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিতু। পরে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

আরও পড়ুন: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ পোস্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা ঢাবি ছাত্রীর।

কোম্পানীগঞ্জ থানার এসআই মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬